ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন গতকাল শনিবার দুপুরে ভাঙ্গা উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ভাঙ্গা উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিদের প্রাণের মসজিদ ভাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ। উক্ত মসজিদে জুম্মার নামাজের সময় হাজারো মুসল্লি রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে নামাজ আদায় করেন। তাদের দীর্ঘদিনের দাবি একটি অত্যাধুনিক বৃহত্ মসজিদ নির্মাণের। তারই ধারাবাহিকতায় আজ এই মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হলো।’
তিনি বলেন, ‘নামাজ আদায় করতে আসা মুসল্লিদের যাতে আর কোনো অসুবিধা না হয় সেজন্য দ্রুত সময়ের মধ্যে মসজিদ ঘরটি নির্মাণ কাজ শেষ করতে হবে।’
