ইরাকে বিক্ষোভে ফের গুলি ও রাবার বুলেট, নিহত আরো ৪

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০৩:৪৫

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি ও রাবার বুলেটে আরো চারজন নিহত হয়েছেন। পুলিশ ও চিকিত্সকদের সূত্রে এই তথ্য জানা গেছে। 

গতকাল শনিবার বাগদাদে বিক্ষোভ চলাকালে পুলিশ গুলি চালায় ও রাবার বুলেট নিক্ষেপ করে। সরকারবিরোধী বিক্ষোভ থেকে ধর্মীয় নেতা মুকতাদা আল সদর নিজেকে প্রত্যাহার করার পর তার সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় বলে জানা গেছে। 

আরও পড়ুন: হিমালয় কন্যার দেশে ‘ইত্যাদি’

তাদের পরিচয় জানা যায়নি। অপরিচিত বন্দকুধারীদেরও বিক্ষোভে দেখা যায়। এর আগে কয়েক শতাধিক বিক্ষোভকারীর নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

ইত্তেফাক/এসইউ