জামালপুরের মেলান্দহে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা অফিসে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরে ৩টার দিকে সাদিপাটি পচাবহেলা চাঁন মোড়ে ঘটনাটি ঘটে।
কুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম জানান, রাতের অন্ধকারে বিএনপির কর্মীরা অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
আরো পড়ুন: রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
অপরদিকে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দু’দিন আগে কুলিয়া ইউনিয়নের বিএনপি নেতা শাহজাহান সাজুর বাড়িতে হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর করেছে আওয়ামী লীগ নেতারা। থানায় অভিযোগও দেয়া হয়েছে। এটি ধামাচাপা দিতে অগ্নিসংযোগের ঘটনাটি আওয়ামী লীগ নেতাদের সাজানো নাটক।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল মজিদ জানান, আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনায় এখনো মামলা দায়ের করা হয় নি।
ইত্তেফাক বিএএফ
