নির্বাচনী প্রচারণায় শব্দ দূষণে ঢাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। রবিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি ঢাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
বিজ্ঞপ্তিতে আতিকুল বলেন, ঢাকার সকল সমস্যা চিহ্নিত করে সকলের পরামর্শে তার পূর্ণ সমাধান খুঁজতে আমি আপনাদের এলাকায় নির্বাচনী দফতর স্থাপন করেছি। প্রতিদিন প্রচুর নেতাকর্মী আমাদের এই দফতরগুলোতে আসছেন এবং তাদের সকলের সঙ্গে কথা বলার জন্য আমাকে অনেক সময় শব্দযন্ত্রের ব্যবহার করতে হচ্ছে।
আরও পড়ুন: ৪০ হাজার টাকায় শিশুসন্তান বিক্রি করলেন মা!
বিপুল পরিমাণ জনসমাগম এবং শব্দের কারণে আপনার এবং আপনার পরিবারকে হয়তো সমস্যার সম্মখীন হতে হচ্ছে। এমন কোন সমস্যা যদি হয়ে থাকে তার জন্য আমি এবং আমার নির্বাচনী দলের সকলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।
ইত্তেফাক/বিএএফ
