বই মেলায় যুবলীগের স্টলে ভিড়

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৪

অমর একুশে বইমেলায় আওয়ামী যুবলীগের স্টলে ভিড় করছেন ক্রেতারা। রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ ক্রেতারা এই স্টলে এসে বই দেখছেন এবং পছন্দমত বই ক্রয় করছেন।

আজ সোমবার বিকালে যুবলীগের স্টলে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল উপস্থিত হয়ে নিজেরাই বই বিক্রি করেন।

আরো পড়ুন: তরুণ উদ্যোক্তাদের জন্য ‘স্টার্টআপ কিংডম’ বইয়ের মোড়ক উন্মোচন

আজ সবচেয়ে বেশি বই বিক্রি হয় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির লেখা ‘দূরবিনে দূরদর্শী’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়া চীন’ বই দুটি। যুব লীগের নেতাকর্মীরা লাইনে দাড়িয়ে বই কিনতে দেখা গেছে।

এছাড়া স্টলে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের বিভিন্ন বই পাওয়া যাচ্ছে।

ইত্তেফাক/এএএম