সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কেটে পাচারের সময় গত সাত দিনে ৯৬ লাখ টাকার সেগুন-গামারিসহ মূল্যবান কাঠ বিজিবি জব্দ করেছে। জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি রাতে উপজেলার সাক্রাছড়ি নামক স্থান থেকে ৩৬৯ ঘনফুট সেগুন ও গামারি কাঠ উদ্ধার করা হয়। এর আগে গত ৬ ফেব্রুয়ারি এবং ৯ ফেব্রুয়ারি কোদালা নামক স্থানে অভিযান পরিচালনা করে ৭৫ ঘনফুট সেগুন গামারিসহ অন্যান্য কাঠ উদ্ধার করা হয়। কাঠ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
