পাকিস্তানে শিক্ষা ও নারী অধিকার আন্দোলনের কর্মী এবং শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই বলেছেন, মানুষের মধ্যে বিভক্তি করার রীতি বিশ্বাস করি না। ২০১৩ সালে টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ জনের তালিকায় নিজের নাম নিয়ে নিয়ে এই মন্তব্য করেছিলেন মালালা। বাবা জিয়াউদ্দিন ইউসুফজাইয়ের নতুন বইয়ে এই তথ্য প্রকাশ করা হয়। খবর এনডিটিভি’র
বইটির নাম ‘লেট হার ফ্লাই : অ্যা ফাদারস জার্নি অ্যান্ড দ্য ফাইট ফর ইক্যুয়ালিটি’। বইটিতে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালে টাইম ম্যাগাজিন মালালার ছবি দিয়ে প্রচ্ছদ করে। ওই বছর টাইমের র্যাংকিংয়ে মালালা ১৩ নম্বরে ছিলেন। তত্কালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ছিলেন ৫১ নম্বরে। জিয়াউদ্দিন লিখেছেন, মালালা তখন হাসপাতালে চিকিত্সাধীন ছিল। তাকে নিয়মিত দেখতে যাওয়া লাগতো। এজন্য আমাদের একজন গাড়ির চালক প্রয়োজন ছিল। শহীদ হোসেন নামের একজন চালক পেয়েছিলাম। সে আমাদের বন্ধুতে পরিণত হয়েছিল। একদিন টাইম ম্যাগাজিনের তালিকা সংক্রান্ত একটি রিপোর্ট দেখালো চালক এবং বললো এটি মালালাকে দেখালে খুব খুশি হবে। জিয়াউদ্দিন চালকের মোবাইলটি নিয়ে গেলেন এবং মালালাকে দেখালেন। মালালা ফোনটি নিয়ে রিপোর্টটি পড়ার পর বিছানায় রেখে দিয়ে বললো- আমি মানুষের মধ্যে এই ধরনের বিভক্তিতে বিশ্বাস করি না।
