‘বাংলাদেশ প্রেস ক্লাব’ ইউএইর অভিষেক অনুষ্ঠানের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২০:৪৯

সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের নাকিল শনিবার স্থানীয় একটি হোটেলের হলরুমে অভিষেক অনুষ্ঠানের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশি সাংবাদিক কর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব’ এর ইউএইর অভিষেক অনুষ্ঠান আগামী ১৮ জানুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে। 

ওই পরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন সভাপতি শিবলী আল সাদিক, সি. সহ-সভাপতি সিরাজুল হক, সহ-সভাপতি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, সহ-সভাপতি রফিক উল্লাহ, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুগ্ম সম্পাদক কামরুল হাসান জনি, সহ-সম্পাদক মোদ্দাসের শাহ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহিন, অর্থ সম্পাদক মহিউল করিম আশিক, দফতর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

আরো পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে টাকার মালা পরিয়ে মির্জা ফখরুলকে বরণ

এ ছাড়া সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ জাহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ইসমাইল, আইন বিষয়ক সম্পাদিকা সানজিদা ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইশতিয়াক আসিফ, সমাজকল্যাণ সম্পাদক আবদুল আলিম সাইফুল, নির্বাহী সদস্য খুরশেদ আলম, বশিরুজ্জামান ও মোহাম্মদ ওসমান। এ সময় সংগঠনের নবাগত ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/কেকে