ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের পথে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।
গতকাল ৯০ শতাংশ ভোটের ফল গণনায় দেখা গেছে, লিকুদ পার্টি এককভাবে ৩৬ আসনে জয় পেয়েছে। তার বিরোধী বেনি গানতেজের দল ৩২টি আসন পেয়েছে।
তবে এবারের নির্বাচনে ১৫টি আসন পেয়ে ইতিহাস গড়তে যাচ্ছে ফিলিস্তিন ভিত্তিক জোট।
নেতানিয়াহুর বিরুদ্ধে আদালতে দুর্নীতির বিচার চলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে তিনি সংখ্যাগরিষ্ঠতা পাবেন কিনা সেই বিষয়ে আশঙ্কা আছে।
জরিপে দেখা গেছে, ১২০ আসনের পার্লামেন্টে লিকুদ পার্টি ও তার মিত্র ধর্মীয় দল ৬০ টি আসন পেতে পারে যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে একটি কম। এক বছরেরও কম সময়ের মধ্যে দেশটিতে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হলো। -আল জাজিরা
ইত্তেফাক/এমআর
