লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে (৬৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের আয়নারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদ হোসেন উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া এলাকার বাসিন্দা। তিনি মহিষখোচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি।
আরো পড়ুন: মোরেলগঞ্জে গ্রেফতার ৯৯ জনকে জেলা হাজতে প্রেরণ
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, সদর থানার একটি মামলায় মোহাম্মদ হোসেনকে আয়নারপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় পাঠানো হয়।
ইত্তেফাক/বিএএফ
