করোনায় বিশ্ব কাঁপবে: ২৩ বছর আগেই ভবিষ্যৎবাণী ছিল বাবা ভাঙ্গার 

আপডেট : ১৫ মার্চ ২০২০, ১১:৪৫

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্ব কুপোকাত হবে। এনিয়ে নাকি অনেক বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন বুলগেরিয়ার 'আধ্যাত্মিক শক্তিসম্পন্ন নারী' বাবা ভাঙ্গা। সম্প্রতি এই খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।     

ডেইলি স্টার ইউকের প্রতিবেদনে বলা হয়েছে, বাবা ভাঙ্গা ১৯৯৬ সালেই করোনাভাইরাসের ভবিষ্যৎবাণী করেছিলেন। বাবা ভাঙ্গার সঙ্গে ওই সময় সাক্ষাত করা এক নারীর দাবি, তিনি সেসময় দাবি করেছেন করোনায় সবাই আক্রান্ত হবেন।   

এখন পর্যন্ত করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব।  দেড় লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।  মারা গেছে ৫ হাজারের বেশি মানুষ।  বিশ্বের ১৩৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। 

জানা যায়, বারাক ওবামার প্রেসিডেন্ট হওয়া, টুইন টাওয়ারে হামলা, জলবায়ু পরিবর্তন – এসব বিষয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন বুলগেরিয়ার আধ্যাত্মিক শক্তিসম্পন্ন নারী বাবা ভাঙ্গা৷

বুলগেরিয়ায় জন্ম নেয়া বাবা ভাঙ্গা তার জীবনে যত ভবিষ্যদ্বাণী করেছেন তার ৮৫ শতাংশই মিলে গেছে৷  বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা যান৷

কথিত আছে, রহস্যময় এক ঝড় তরুণী বাবা ভাঙ্গাকে উড়িয়ে নিয়ে এক মাঠে ফেলে দেয়৷ বেশ কদিন পর পরিবারের লোকজন তাকে খুঁজে পায়৷ কিন্তু বালু আর ময়লার কারণে ব্যথায় তিনি চোখ খুলতে পারছিলেন না৷ পরে অন্ধ হয়ে যান তিনি৷ 

ইত্তেফাক/এসআর