ফরিদপুরের সদরপুর উপজেলার দুইটি ইউনিয়নের সঙ্গে সোমবার মাদারীপুর জেলার শিবচরের সীমান্তসংলগ্ন চরমানাইড় ও চরনাছিরপুরের সঙ্গে যোগাযোগ বিছিন্ন করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অবস্থা বহাল থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার নিশ্চিত করেছে। এছাড়াও ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশক্রমে সোমবার থেকে সদরপুর উপজেলার শপিং মল, রেস্টুরেন্ট, বাণিজ্যকেন্দ্র, পশুর হাট, বিনোদনকেন্দ্র, মেলা, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ বন্ধ রাখা হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী মাছ-মাংস, কাঁচামাল, খাবার দোকানসহ ফার্মেসি খোলা থাকবে।
