৪৮ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে যান চলাচল স্বাভাবিক

আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৯:১৮

৪৮ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঢাকা থেকে ঘরমুখো মানুষ ফেরার কারণে প্রায় ১৮ কিলোমিটারের যানজট সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সদর উপজেলার মুলিবাড়ী, কড্ডা, কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজ, বাগবাড়ী, কোনাবাড়ী এলাকায় ছড়িয়ে পড়ে। 

কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, বুধবার বিকেলের পর থেকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের তীব্র চাপ শুরু হয়। ঈদের মতো মানুষ ঘরে ফিরছে। এ কারণে সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত থেমে থেমে যানজট দেখা দেয়। 

আরও পড়ুন: করোনা সন্দেহে ৭ মাসের শিশু আইসোলেশনে

বৃহস্পতিবার সকাল থেকে যানবাহনের চাপ আরও বেড়ে যাওয়ায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। তবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

ইত্তেফাক/এসি