রংপুরে টিসিবির বিপুল পরিমাণ তেল উদ্ধার, আটক ১

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৮:১৪

রংপুর নগরীর স্টেশন এলাকার একটি বাড়িতে অবৈধভাবে মজুদ করা টিসিবির বিপুল পরিমাণ পুষ্টি তেলের কার্টুন উদ্ধার করেছে মেট্রো ডিবি পুলিশ। সোমবার এ ঘটনা ঘটে। এ সময় নয়ন পারভেজ ডিলারের এরফান হাসান সুমন নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আরো পড়ুন: করোনা আক্রান্ত রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা, এলাকাজুড়ে আতঙ্ক

রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (গোয়েন্দা বিভাগ) উত্তম প্রসাদ পাঠক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নগরীর ষ্টেশন এলাকার ব্যবসায়ী হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালানো হয়। সে বাড়ি থেকে ৬ হাজার ৪৮০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এসময় এরফান হাসান সুমন নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। এই মালামালগুলো ক্রয় করেছিল এবং তা খুচরা বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছে।


ইত্তেফাক/এএএম