ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে আসিফ আলী জারদারি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০৮:২৩

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়ছেন। দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। 

 

অর্থ পাচার ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের মামলায় জারদারি নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন। ১৭২ জনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছে ইমরান খানের সরকার। এর মধ্যে জারদারির বোন ফারিয়াল তালপুরও আছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।

 

তিনি জানান, তাদের সবাইকে এক্সিট কন্ট্রোল লিস্টে (ইসিএল) অন্তর্ভূক্ত করা হচ্ছে। - আল-জাজিরা

 

 

ইত্তেফাক/ইউবি