ভ্যানে খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি বাড়ি যাচ্ছেন ব্যবসায়ী

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৬:১২

বিশ্বজুড়ে আতঙ্ক প্রাণঘাতী করোনা ভাইরাসে সৃষ্ট দুর্যোগে অসহায় হয়ে পড়ছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কর্মহীন হতদরিদ্র লোকজন। তাদের কথা চিন্তা করে ভ্যানগাড়িতে করে খাদ্য সামগ্রী নিয়ে উপজেলার চরফরাদী ইউনিয়নের বাড়ি বাড়ি যাচ্ছেন আলমগীর হোসেন ভূঁইয়া নামের এক ব্যক্তি। যিনি একজন ব্যবসায়ী ও সমাজসেবক।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে ভ্যান গাড়িতে চাল, ডাল, তেল, আলুসহ অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে তিনি চরফরাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাড়ি বাড়ি যাচ্ছেন। হতদরিদ্র প্রায় দুইশ পরিবারের মাঝে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এসময় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহেল রানা, ব্যবসায়ী আশরাফুল মোনায়েম, উপজেলা ছাত্রলীগ নেতা জুয়েল রানা ও আনোয়ার পারভেজ তার সঙ্গে ছিলেন।

আরও পড়ুন: চাল চুরি: আওয়ামী লীগ নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ১

আলমগীর হোসেন ভূঁইয়া ইত্তেফাককে বলেন, করোনা ভাইরাসের কারণে সবকিছু স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়ছেন খেটে খাওয়া লোকজন। তাদের কথা চিন্তা করে আমি আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে ভ্যানগাড়িতে করে চরফরাদী ইউনিয়নের দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

ইত্তেফাক/বিএএফ