সাভারে বসবাসকারী একজন ট্রাফিক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা মিঠু।
করোনা আক্রান্ত ওই ট্রাফিক পুলিশ সদস্য সাভারের আমিনবাজারে ৭নং ওয়ার্ডের পাঁচগাছিয়া গ্রামের বাসিন্দা। তিনি রাজধানী ঢাকার মোহম্মদপুরে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যের বাড়িটি লকডাউন করা হয়েছে।
আরো পড়ুন : কামারখন্দে কার্ডধারীকে চাল না দেয়ায় ডিলারশিপ বাতিল
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা মিঠু বলেন, করোনা আক্রান্ত ওই ট্রফিক পুলিশ সদস্য মোহম্মদপুর পশ্চিম ডিভিশনে কর্মরত। তিনি সেখান থেকেই তার নমুনা পরীক্ষা করিয়েছেন এবং তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এ ঘটনার পর থেকে এলাকাবাসীদের সুরক্ষার জন্য আমিনবাজার এলাকায় তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি
