লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসকসহ ৫ জনের করোনা শনাক্ত

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১০:৩২

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসকসহ ৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল মোমেন।

তিনি জানান, মঙ্গলবার ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়েছিলো। বুধবার ভোর ৬টার দিকে নমুনার ফলাফল পাওয়া গেছে।এর মধ্যে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ৪জন চিকিৎসক এবং একজন স্টাফের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এ নিয়ে লোহাগড়া উপজেলায় মোট ৬ জনের করোনা শনাক্ত হলো।  

এদিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসকসহ ৫জনের করোনা শনাক্ত হওয়ার পর লোহাগড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।

ইত্তেফাক/এমআরএম