চবি শিক্ষক ড. জাহাঙ্গীর আলম মারা গেছেন

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৪:০৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম মারা গেছেন। চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

রবিবার ভোর ৬টায় নগরের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ড. জাহাঙ্গীর আলমের বাসা নগরের মুরাদপুরে। সেহেরি খাওয়ার পর বুকে ব্যথা অনুভব করলে সিএসসিআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। তিনি এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এছাড়া শোক জানিয়েছে চবি শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন।

ইত্তেফাক/আরকেজি