কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২০, ১৭:৪৬

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে তৃপ্তি বৈদ্য (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ মে) দুপুরে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ী  গ্রামে এ ঘটনা ঘটে।  

তৃপ্তি বৈদ্য ওই গ্রামের রিপন মল্লিকের স্ত্রী।

আরো পড়ুন: নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, ‘তৃপ্তি বৈদ্য তার নিজ ঘরে আইপিএস এ লাইন দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ইত্তেফাক/এএএম