পাবনায় দু’জন স্টাফ নার্স করোনা আক্রান্ত

আপডেট : ০৫ মে ২০২০, ১৭:২১

পাবনায় আরো দুইজনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। আক্রান্তরা উভয়েই পাবনা জেনারেল হাসপাতালের স্টাফ নার্স বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

এ তথ্য নিশ্চিত করে জানান পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম আবু জাফর। তিনি বলেন, ‘আক্রান্তদের মধ্যে একজনের বয়স ৫২ ও অপরজনের বয়স ২৯ বছর। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর তাদের হোম আইসোলেশেনে পাঠানো হয়েছে।’ 

আরো পড়ুন: চান্দিনায় নতুন করে আরো ২ নারী করোনায় আক্রান্ত

এ নিয়ে পাবনায় মোট ১৩ জন করোনা আক্রান্ত হলেন। এর আগে পাবনা সদর উপজেলায় ৩ জন, চাটমোহর উপজেলায় ৩ জন, ভাঙ্গুড়া উপজেলায় ২ জন, সাঁথিয়া উপজেলায় ১ জন, সুজানগর উপজেলায় ১ জন ও ফরিদপুর উপজেলায় ১ জন করোনা আক্রান্ত হয়। এদেরমধ্যে চাটমোহর উপজেলার একজন সুস্থ হয়েছেন।

ইত্তেফাক/এএএম