কক্সবাজার-৪: বদির আসনে স্ত্রী শাহীন আক্তার জয়ী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:২৬

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বর্তমান সাংসদ আব্দুর রহমান বদির সহধর্মিনী শাহীন আক্তার চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

রবিবার ভোটগ্রহণের পর ঘোষিত ফলে নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ২ হাজার ১৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী ধানের শীষ প্রতীকে ৩৬ হাজার ৯৫৭ ভোট। 

আরো পড়ুন: বগুড়া-৬: খালেদার আসনে বিপুল ভোটে জয়ী ফখরুল

মাদকবিরোধী অভিযানের সময় ব্যাপক সমালোচিত হন এমপি আবদুর রহমান বদি। তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করা হয়। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রীকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। 

ইত্তেফাক/কেআই