পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনতা ব্যাংকের নতুন শাখা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:৫১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধুনিক ব্যাংকিংয়ের সকল সুবিধা নিয়ে জনতা ব্যাংক লিমিটেডের ৯১৩তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শাখাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী এবং জনতা ব্যাংকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আখতারুজ্জামান। পাবনা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মুহা. মাইনুল হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি