বগুড়া ৪: ধানের শীষের মোশারফ হোসেন বেসরকারিভাবে জয়ী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:২৭

বগুড়া ৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে ১ লাখ ২৮ হাজার ৫৮৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী মোশারফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন নৌকা প্রতীকে পেয়েছেন  ৮৬ হাজার ৪৮ ভোট। ১০৫টি ভোট কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফল পাওয়া গেছে। অসমর্থিত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ১৯৯১ থেকে ২০০৮ সালের কয়েকটি সংসদ নির্বাচনে এই আসনটি বিএনপির দখলে ছিল। ২০১৪ সালে বিএনপির ভোট বর্জনের কারণে জাসদের প্রার্থী জয়লাভ করে।

আরও পড়ুনঃ সিরাজগঞ্জ ৪: নৌকার তানভীর ইমাম বেসরকারিভাবে জয়ী

এই আসনে আরো যারা প্রার্থী ছিলেন, ইসলামী আন্দোলনের আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস আলী, তরিকত ফেডারেশনের কাজী এস এ কাশেম, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আয়ুব আলী, ন্যাশনালিস্ট ফ্রন্টের জীবন রহমান ও হিরো আলম।

ইত্তেফাক/নূহু