করোনায় কর্মহীন ও গৃহবন্দী গোপালগঞ্জের বিভিন্ন পত্রিকার ১৪ জন হকারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. জুবায়ের রহমান রাশেদ ও সহকারী কমিশনার শেখ সালাহউদ্দিন দীপু পত্রিকার হকারদের মধ্যে খাদ্য সহায়তার ২০ কেজি চালের বস্তা হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেয়ে খুশি পত্রিকা হকার জামিল, মিটু, ঠাণ্ডা বলেন, ‘করোনা শুরুর পর পেপার আসে না। তাই কাজ নাই। বাড়িতে বসে আছি। ঘরে খাবার নাই। এর মধ্যে প্রধানমন্ত্রী আমাদের ২০ কেজি করে চাল দিয়েছে। এখন খাওয়ার চিন্তা দূর হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন ওনারে আরও ভালো রাখে।’
আরো পড়ুন : বিদেশে আটকে পড়াদের দেশে ফিরিয়ে নিচ্ছে ভারত
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. জুবায়ের রহমান রাশেদ বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৪ জন হকারকে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে। গোপালগঞ্জে কর্মহীন, দরিদ্র, দিনমজুর, অসহায়, প্রতিবন্ধী ও ত্রাণ চাইতে পারে না এমন মানুষকে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। জেলা প্রশাসন থেকে তালিকা করে প্রত্যেকের ঘরে ঘরে এ ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
