কুমিল্লা ৯: নৌকার তাজুল ইসলাম বেসরকারি ফলে জয়ী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:০০

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মোঃ তাজুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। এ আসনে তিনি ৪র্থ বারের মতো নির্বাচিত হলেন।

ঘোষিত ফলাফলে লাকসাম উপজেলার ৬৬টি কেন্দ্রে নৌকা প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৬১৫ ভোট এবং মনোহরগঞ্জ উপজেলার ৬০টি কেন্দ্রে ১ লাখ ২৮ হাজার ৯৭৭ ভোটসহ মোট ২ লাখ ৭০ হাজার ৫৯২ ভোট পেয়েছেন।

আরও পড়ুনঃ কুমিল্লা-২: নবাগত সেলিমার কাছে ধরাশায়ী খন্দকার মোশাররফ

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম. আনোয়ারুল আজিম ধানের শীষ প্রতীকে (লাকসাম ৫৩৫৩, মনোহরগঞ্জ ৬,০১৪) মোট ১১ হাজার ৩৬৭ ভোট পান।

ইত্তেফাক/নূহু