নেত্রকোনা-৫: বেসরকারি ফলে নৌকার ওয়ারেসাত হোসেন বিজয়ী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:১১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৫৮২ ভোট।

আরো পড়ুন: নেত্রকোনা-২: বেসরকারি ফলে নৌকার আশরাফ আলী বিজয়ী

ওয়ারেসাত হোসেন বেলাল ১৯৭১ সালে একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এপ্রিল মাসের মাঝামাঝি মাকে চিঠি লিখে কাউকে না জানিয়ে ভারতে চলে যান। তুরায় প্রশিক্ষণ নেন এবং প্রশিক্ষণ শেষে ১১ নম্বর সেক্টরের ঢালু ও মহেন্দ্রগঞ্জ সাব-সেক্টরে যুদ্ধ করেন তিনি।

ইত্তেফাক/বিএএফ