খুলনা-৩: বেসরকারিভাবে নৌকার মন্নুজান সুফিয়ান নির্বাচিত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:১৭

খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনে আওয়ামী লীগের প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনের ১১৭ কেন্দ্রে নৌকা প্রতীকে নির্বাচনী লড়াইয়ে ১ লাখ ৩৪ হাজার ৮০৬ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল পেয়েছেন ২৩ হাজার ৬০৬ ভোট। মন্নুজান সুফিয়ানের সঙ্গে বকুলের ভোটের ব্যবধান ১ লাখ ১১হাজার ২০০।

আরো পড়ুন: বাগেরহাট-২: বেসরকারি ফলে জয়ী শেখ তন্ময়

বেগম মন্নুজান সুফিয়ান বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনৈতিক নেত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী।

ইত্তেফাক/বিএএফ