নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমান নৌকা প্রতীকে ৩ লাখ ৯৩ হাজার ১শত ৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী (জমিয়তে ইসলাম) মুফতি মনির হোসেন কাসেমী ৭৬ হাজার ৫শত ৫২ ভোট পেয়েছেন।
আরো পড়ুন : নারায়ণগঞ্জ-২ : আওয়ামী লীগের নজরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত
এ আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৬ লাখ ৫১ হাজার ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২৯ হাজার ৬শ’ ৩৭ জন এবং নারী ভোটার ৩ লাখ ২১ হাজার ৪শ’ ৬২জন।
ইত্তেফাক/ইউবি
