গণপিটুনিতে গরুচোর নিহত, আটক ২

আপডেট : ২২ মে ২০২০, ১৬:০০

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম-পশ্চিমপাড়া গ্রামে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় রাসেল মিয়া (২২) নামে এক গরুচোর গ্রামবাসীদের হাতে আটকের পর গণপিটুনিতে মারা যায়। রাসেল  কিশোরগঞ্জ সদর উপজেলার জালিয়াপাড়া গ্রামের রিয়াজউদ্দিনের ছেলে। 

গরু চুরি করে পালানোর সময় আটক অন্যরা হলেন- জালিয়াপাড়া গ্রামের শাহীন (২২) ও আনার মিয়া (৩৫)। তাদের বনগ্রাম তদন্তকেন্দ্রের পুলিশে সোপর্দ করা হয়েছে। 

জানা যায়, শুক্রবার ভোর রাতে ছয়জনের একটি গরুচোরের দল বনগ্রাম-পশ্চিমপাড়া গ্রামের হুমায়ুন কবীর বাদলের গোয়ালঘর থেকে গরু চুরি করে পিকআপ ভ্যানে তুলে পালাচ্ছিল। এ সময় গ্রামবাসীরা টের পেয়ে চিৎকার দেয়। পরে ধাওয়া দিয়ে পিকআপ ভ্যানসহ তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে রাসেল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। অপর তিন সঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়। 

আরও পড়ুন: মনিরামপুরে আম্ফানের তাণ্ডবে ৬ জনের মৃত্যু, থমকে গেছে জনজীবন

গচিহাটা তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. আরিফুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এসি