গঙ্গাচড়ার সেই আমেনা বেগমের পাশে রংপুর জেলা পুলিশ

আপডেট : ২৫ মে ২০২০, ০০:৪৫

গঙ্গাচড়ায় আমেনা বেগমকে সহায়তার হাত বাড়িয়েছে রংপুর জেলা পুলিশ রংপুর। গত ২৩ মে ইত্তেফাক অনলাইনে ‘গঙ্গাচড়ায় বড় কষ্টে আছেন ৮০ বছরের বৃদ্ধা আমেনা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হলে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে।

 

পরে জেলা পুলিশের পক্ষ থেকে আমেনা বেগমকে গত শনিবার রাতে ১২ কেজি চাল, ডাল, তেল, সেমাই, চিনি, শাকসবজিসহ একটি শাড়ি ও বিছানার চাদর প্রদান করেন। তাছাড়া একটি চকি দেওয়ার প্রতিশ্রুতি দেন ওসি সুশান্ত কুমার সরকার। এ সময় গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার ও এস আই ফারুক উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/এএম