সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তামনি অটো রাইস মিল থেকে ৫০ টন ত্রাণের গম উদ্ধার করেছে পুলিশ। সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মুক্তামনি অটো রাইস মিলে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে বিক্রয় নিষিদ্ধ ত্রাণ বিতরণের ৫০ টন গম উদ্ধার করে পুলিশ।
শ্যামনগর উপজেলার আম্পান উপদ্রুত এলাকার গরিবের জন্য বিতরনের ৫০ টন ত্রাণ কালীগঞ্জে নিয়ে আসা হয়েছে এবং তা মুক্তামণি অটো রাইস মিল থেকে বিক্রয় করা হচ্ছে জানতে পেরে পুলিশ এই অভিযান চালায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকেই আটক করা হয়নি।
ইত্তেফাক/এসআই
