কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১০ নং দৌলতপুর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় থাকা অসহায় দুঃস্থ নারী আতরজানকে (৯০) মৃত দেখিয়ে ইউপি সদস্যের চাল উত্তোলনের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, উপজেলা খাদ্য কর্মকর্তাকে এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বিষয়টি নজরে আসার পর আতরজানকে দেখতে গেছেন এবং প্রাথমিকভাবে কিছু খাদ্য সহায়তা প্রদান করেছেন।
আরও পড়ুন: উলিপুরে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন ইত্তেফাক’কে ধন্যবাদ জানিয়ে বলেন, ওই বৃদ্ধার বাড়ি তৈরির ব্যবস্থা করা হচ্ছে। খাদ্য সহায়তা ও তার উপকারভোগী কার্ডটি যাতে তিনি ফেরত পান সে ব্যবস্থাও করা হবে। এছাড়া তদন্ত প্রতিবেদন পাবার পর ইউপি সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এসি
