করোনা ভাইরাস মোকাবিলায় পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে লালশাক, ডাঁটাশাক, শসা, পুঁইশাক, ঢেঁড়স এর বীজ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কোস্টাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মো. সগিরুল ইসলাম মজুমদার এ বীজ বিতরণ করেন।
বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের ৫০ জন কৃষকের মাঝে এসব বীজ বিতরণ করা হয়।
আরো পড়ুন: জাতিসংঘের ‘গ্রুপ অব ফ্রেন্ডস’র স্টিয়ারিং কমিটিতে যোগ দিল বাংলাদেশ
এসময় সময় আরো উপস্থিত ছিলেন-সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মুনিরুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মাকসুদুর রহমান ও জিয়াউল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/এএএম
