স্ত্রীর মৃত্যুর খবর শুনে চির বিদায় নিলেন স্বামী

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:২০

জেলার নন্দীগ্রামে স্ত্রী আলেয়া বেগমের (৫০) মৃত্যুর খবর শুনে মারা গেছেন চিকিত্সাধীন স্বামী ইয়াকুব আলী মন্টু (৫৬)। গত মঙ্গলবার রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ইয়াকুব আলী মন্টুর পরিবারের সদস্য ইউনুস আলী জানান, গত দু’দিন হলো মন্টু কিডনি রোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে মন্টুর স্ত্রী আলেয়া বেগম হঠাত্ করে মারা যায়। এ খবর পেয়ে তার স্বামী মন্টু চিকিত্সাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করে। স্বামী-স্ত্রীর একসাথে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তারা এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ স্বামী-স্ত্রীর এক সঙ্গে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।