রাজধানীতে স্বামীর সাথে অভিমানে স্ত্রীর আত্মহত্যা

আপডেট : ২০ জুন ২০২০, ২২:৪৯

রাজধানীর হাজারীবাগে পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে সাহেলা আক্তার (২৩) নামে গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (২০জুন) এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়েছে।’ 

আরো পড়ুন: সপরিবারে করোনা আক্রান্ত সাংবাদিক আবেদ খান 

ওই গৃহবধূর গ্রামের বাড়ি গাজীপুরে। এক পুত্র সন্তানের জননী ছিলেন তিনি। তার স্বামী একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। 

আটক স্বামীর বরাত দিয়ে মো. বাচ্চু মিয়া বলেন, ‘হাজারীবাগের ১০৯ গজমহল রোড়ের বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি পর ঝগড়া হয়। পরে স্ত্রী নিজ বাসায় ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বামী দেখতে পেয়ে, তাকে উদ্ধার করে বিকাল পাঁচ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

ইত্তেফাক/এএএম