খুলনায় করোনা উপসর্গ নিয়ে মুস্তাকিন নামে পাঁচ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২জুন) ভোরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়। মুস্তাকিন যশোর জেলার মণিরামপুর উপজেলার উলা গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।
আরো পড়ুন: ওয়াসার পানির দাম বৃদ্ধির ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মুস্তাকিনকে রবিবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
ইত্তেফাক/এএএম
