বিশ্বনাথে করোনায় বৃদ্ধের মৃত্যু 

আপডেট : ২৩ জুন ২০২০, ১৫:৫৮

সিলেটের বিশ্বনাথ উপজেলায় করোনা ভাইরাসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) ভোর ৪টায়  সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই বৃদ্ধের নাম তখলিছ মিয়া (৬৫)। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের বাউসি গ্রামের বাসিন্দা। এর আগে ২১ জুন সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয় তার।

এ তথ্য নিশ্চিত করে তার ছেলে আবু বকর সাংবাদিকদের বলেন, বাবার মৃতদেহ গ্রামে আনা হয়েছে। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে জানাজার পর তার দাফন কার্য সম্পাদন করা হয়েছে।

আরো পড়ুন: করোনায় চাই নিরাপদ ও বিকল্প বাহন 

তিনি আরো জানান, বাবা স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করতেন। করোনা প্রাদুর্ভাবের পূর্বে তিনি দেশে ফেরেন। পরে এর প্রকোপ দেখা দিলে আর যাওয়া হয়নি তার। নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১৭ জুন অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে ২১ জুন কোভিড-১৯ শনাক্ত হয় তার।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহায়তার সীমিত পরিসরে করোনায় মৃত ওই ব্যক্তির দাফন কার্য সম্পাদন করা হয়।

ইত্তেফাক/এএএম