মাগুরায় জেলা ও দায়রা জজ মো: কামরুল হাসান, তার ছেলেসহ ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) একই দিনে তারা করোনা ভাইরাসে আক্রান্ত হন।
এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২ জনে। এছাড়া এর মধ্যে মৃত্যু হয়েছে ২ জন এবং সুস্থ হয়েছে ৩৬ জন। এর আগে জেলা ও দায়রা জজের স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আরো পড়ুন: করোনায় চাই নিরাপদ ও বিকল্প বাহন
মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, আজ মাগুরায় ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সদর উপজেলায় জেলা জজ বাংলোতে ২ জন ,শহরের স্টেডিয়াম পাড়া, থানপাড়াসহ ৫ জন, মহম্ম্দপুর উপজেলায় ভাটরা , দীঘা গ্রামে ২ জন এবং শ্রীপুর উপজেলায় ১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে । এই নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হলো ৭২ জন এর মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের । সুস্থ হয়েছে ৩৬ জন। আইসোলেশনে আছে ৩৪ জন।
ইত্তেফাক/এমএএম
