শুক্রবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়ের আমলিতলা গ্রামে বন্যার পানিতে পড়ে থাকা তারে জড়িয়ে আরিফ (২৫) ও এখলাছ (৩০) নামের দুই যুবক মারা গেছেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও মৃত পরিবারের সূত্রে জানা গেছে, ঐ গ্রামে একটি সেচ সংযোগ বন্যার পানিতে তলিয়ে ছিলো। ঐ দুই যুবক অসাবধানতাবশত পানিতে নামলে সাথে সাথে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
মৃত আরিফ আমলিতলা গ্রামের বদিউজ্জামান ও এখলাছ ফকির মাহমুদ এর ছেলে।
ইত্তেফাক/কেকে
