টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা বাদল মিয়া (৪০) নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাদল মিয়া টাঙ্গাইল পূর্বাঞ্চল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আরো পড়ুন: নিখোঁজের দু’দিন পর ড্রেজার মালিকের লাশ উদ্ধার
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাজন দত্ত জানান, দুপুরে টাঙ্গাইল শহর থেকে বাদল মিয়া মোটরসাইকেলে করে বাসায় যাবার পথে জলফই এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাদল নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং নিহতের লাশ মর্গে পাঠায়।
ইত্তেফাক/অনি
