নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেতৃত্বাধীন সরকার রাজ্য ব্যবস্থাকে অচল করে দিয়েছে বলে জানিয়েছেন এক বিশ্লেষক।
কাঠমান্ডু পোস্টে একটি মতামত লেখেন কাঠমান্ডু বিশ্ববিদ্যালয় স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক অচ্যুত ওয়াগল।
সেখানে তিনি লিখেছেন, ‘করোনা মহামারির দুর্ভোগ ছাড়াও নেপাল দুর্বল রাজনৈতিক প্রবাহের কবলে পড়েছে।’
ওয়াগল বলেছেন, ‘ভাইরাসটি ইতিমধ্যে নেপালি জনগোষ্ঠীর মধ্যে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। সরকার পর্যাপ্ত পরীক্ষা ও কিট সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে।’
এই পরিস্থিতির জন্য সরকারের উদাসীনতা ও সময় মতো ব্যবস্থা না নেওয়াকে দায়ী করছেন এই অধ্যাপক।
ওয়াগল বিশ্বাস করেন, নেপালের প্রধানমন্ত্রী অলি তার পদ ধরে রাখতে সম্ভাব্য সকল কৌশল অবলম্বন করছেন।
অধ্যাপক বলেছিলেন যে, নেপালের সংবিধান কোমাতে রয়েছে। কারণ শুরু থেকেই গণমাধ্যমের স্বাধীনতা হ্রাস করা, সামাজিক যোগাযোগ মাধ্যমকে সেন্সর করা করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
