ভারতে আক্রান্ত ছাড়ালো ৯ লাখ, মৃত্যু ২৩,৭২৭

আপডেট : ১৪ জুলাই ২০২০, ১১:৪৩

প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪৯৮ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬ হাজার ৭৫২চ জনে দাঁড়ালো। যা আক্রান্তের সংখ্যায় বিশ্বে তৃতীয়। 

এছাড়া গত একদিনে দেশটিতে করোনায় ৫৫৩ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৩ হাজার ৭২৭ জনে পৌঁছল। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৭১ হাজারের বেশি মানুষ। বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৩ লক্ষ ১১ হাজার ৫৬৫ জন। সোমবার পর্যন্ত দেশটিরে আরোগ্যের হার ৬৩ দশমিক ০২ শতাংশ। 

দেশটিতে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এ রাজ্যেই আক্রান্ত ২ লাখ ৬০ হাজারের বেশি। মারা গেছে প্রায় সাড়ে ১০ হাজার জন।

এরপরেই আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তামিল নাড়ু। এই রাজ্যে আক্রান্ত ১ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২ হাজার ৩২ জনের।  তৃতীয় অবস্থানে থাকা দেশটির রাজধানী দিল্লিতে আক্রান্ত ১ লাখ ১৩ হাজার, মারা গেছে ৩৪'শ। 

ইত্তেফাক/এসআর