নয়নের লাশ দেশে এলো না

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০২:২৮

কানাডার টরন্টোতে মারা যাওয়া (অপমৃত্যু) নয়ন দাশের লাশ দেশে ফেরানো হলো না। অবশেষে মর্গ থেকে লাশ নিয়ে স্থানীয় সুহৃদ বাংলাদেশিদের সহায়তায় গত মঙ্গলবার মারখাম চাপিল রিডগে ফিনারেলে শেষকৃত্য অনুষ্ঠিত হয়। গত দুই সপ্তাহ ধরে পুলিশ তদন্ত করেও কোনো রিপোর্ট প্রকাশ করেনি।

উল্লেখ্য, নয়ন দাস কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থী ছিলেন। গত ৩০ জুন তার রহস্যজনক মৃত্যু হয়। পহেলা জুলাই ভাড়াবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে টরন্টো পুলিশ।

নয়ন দাস কিছু দিন আগে ভ্যাংকুভার থেকে টরন্টোতে এসে একটি বাড়িতে কজনের সঙ্গে ভাড়া থাকতেন। জানা গেছে, তার রুমমেড শাকিবও ভ্যাংকুভার থেকে টরন্টোরে আসেন। ঘটনার পর শাকিব আত্মগোপন করে, তবে এখন সে ভেংকুভারে ফিরে গেছে বলে একটি সূত্রে জানা গেছে। করোনার কারণে নয়নের লাশ বাংলাদেশে পাঠানো খুবই জটিল এবং ব্যয় সাপেক্ষ।

নয়নের গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া থানার বাধাল গ্রামে। বাবা নাম সঞ্জীবন দাস, মা পূর্ণিমা রানী দাস। নয়নের একটি ছোট ভাই আছেন তার নাম চয়ন দাস।

নয়ন ২০১৮ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী সুস্মিতা ভৌমিককে বিয়ে করেন। বিয়ের মাস চারেক পরে ব্রিটিশ কলম্বিয়ায় পড়তে যান। 


ইত্তেফাক/আরকেজি