জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে সুব্রত চন্দ্র বর্মণ (২৪) যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার পূর্বমানিক ইটের ভাটায় এ ঘটনা ঘটে।
নিহত সুব্রত চন্দ্র বর্মণ উপজেলার রাধানগর গ্রামের শান্তি চন্দ্র বর্মণের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত রবিবার সকলের ইটের ভাটায় মাটি কাদা করার জন্য একটি গর্ত থেকে পানি তুলছিলো সুব্রত। এ সময় হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরো পড়ুন: সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/বিএএফ
