পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোতালেব হোসেন (১৮) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী মাসুদ রানা (১৭) ও হায়দার আলী (১৭) গুরুতর আহত হয়েছে।
রবিবার (৬ জনুয়ারি) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে এই দুর্ঘটনাটি ঘটে। মোতালেব উপজেলার নিজবাড়ী ভজনপুর এলাকার রবিউল ইসলামের ছেলে। আহত মাসুদ রানা ডাঙ্গাপাড়া ভজনপুর এলাকার আব্দুর রহমানের ছেলে এবং হায়দার আলী কালিয়ামুনী এলাকার মাহবুব ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোতালেব বুড়াবুড়ি থেকে মোটরসাইকেলযোগে ভজনপুর বাজারে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেলের তিন আরোহী। দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মোতালেবকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার
তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
