স্ত্রীসহ মির্জাপুর সরকারি কলেজের প্রভাষক করোনায় আক্রান্ত  

আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৫:৪৩

টাঙ্গাইলের মির্জাপুর সরকারি কলেজের প্রভাষক মো. জামিল হোসেন (৫০), তার স্ত্রী মোমেনা আক্তার নুরী (৪৫) ও পুত্র সাদমান সাকিব (১৬) করোনা আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলা সদরের পুষ্টকামুরী ডাক বাংলো এলাকায় বসবাস করেন।

রবিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্য জানিয়েছেন।   

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মির্জাপুর পৌরসভায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মির্জাপুর উপজেলায় এ পর্যন্ত ৩৮০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং করোনায় মারা গেছেন ৭ জন। 

আরো পড়ুন : পঞ্চগড়ে করোনায় বৃদ্ধের মৃত্যু

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক মোস্তাকিম বলেন, করোনায় যারা আক্রান্ত হয়েছেন তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং স্বাস্থ্য বিভাগ দিনরাত কাজ করে যাচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য জনগণকে সচেতন করা হচ্ছে।

ইত্তেফাক/ইউবি