কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।
কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান সোমবার (১০আগস্ট) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন-কুমিল্লার বরুড়া উপজেলার তাজুল ইসলাম (৬০), চৌদ্দগ্রামের নজরুল ইসলাম (৫৫), লালমাই উপজেলার মাসুদা বেগম (৮০), লাকসাম উপজেলার লাল মিয়া (৬৫) ও সদর দক্ষিণ উপজেলার আবদুল করিম (৭০)।
আরও পড়ুন: করোনায় বন্ধ থাকার একমাস পর লন্ডন-সিলেট ফ্লাইট চালু
কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান আরও জানান, এ পর্যন্ত কুমেক হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট ৩২৪ জন মারা গেছেন।
অপরদিকে কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৮৬৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৪১৪ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫০ জন।
ইত্তেফাক/এএএম

