গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও হিরন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরুল ইসলাম (৭০) করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার কুর্মিটোলা করোনা হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে কোটালীপাড়া উপজেলায় করোনায় সংক্রমিত হয়ে দুজন মারা গেল।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার করোনা উপসর্গ নিয়ে জাফরুল ইসলাম কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নমুনা পরীক্ষা দেন। সোমবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ওই দিন রাতেই তাকে নিয়ে ঢাকার কুর্মিটোলা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপরদিকে উপজেলায় ৩২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।তাদের মধ্যে ২৪৫ জন ব্যক্তি সু্স্থ হয়েছেন। ৭৯ জন ব্যক্তি আইসোলেশনে আছেন।
ইত্তেফাক/ইউবি
