জাতির পিতার প্রতিকৃতিতে পররাষ্ট্রমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০০:৫৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মসজিদে দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদত্বরণকারী সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা ও দেশবাসীর মঙ্গল কামনা করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।